মাদারীপুর থেকে ঘাতক ফিটনেসবিহীন বাসের পরিবহন মালিক গ্রেপ্তার-সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশ সুপার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাস পরিবহন মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শীবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া রবিবার দুপুরে মুন্সিগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়৷ গ্রেপ্তার দেখানো হয় বাস চালক নুরুন্নবীকে।
তিনি জানান, ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমীন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয়। এ কারণে বাস মালিক ডাব্লিউ বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *