মহান বিজয় দিবসে নওগাঁয় কেক কেটে বিজয় মেলার উদ্বোধন

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ এটিম মাঠে কেক কেটে আয়োজিত বিজয় মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা কার্যক্রম এবং দেশীয় পণ্যের সমাহার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। এসময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *