মহাদেবপুরে মিথ্যে সংবাদের অভিযোগে তোলপাড়

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মিথ্যে সংবাদের অভিযোগে পাঠকদের মধ্যে ঝড় উঠেছে। দেশ-বিদেশের নেট দুনিয়ার ভাইরাল হওয়া কাজী সাঈদ টিটু তার পত্রিকায় “মহাদেবপুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে গণঅভ্যুত্থানের হামলাকারীরা” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পাঠক এবং সমালোচকদের মাঝে ঝড় উঠেছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনের অনুষ্ঠানে কর্মকর্তাদের সাথে মঞ্চে ছিলেন সাংবাদিক বরুণ মজুমদার, আয়নুল হোসেন, লিয়াকত আলী বাবলু এবং আককাস আলী। সাংবাদিক লিয়াকত আলী বিএনপির একজন সক্রিয় সদস্য এবং উপজেলা পাঠাগারের লাইবেরিয়ান। নারী কেলেঙ্কারিসহ তাকে নিয়ে বিভিন্ন অপবাদসহ সংবাদ প্রকাশ করে। সাংবাদিক আককাস আলীকে আওয়ামী লীগ বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদের তোকমা লাগিয়ে অপপ্রচার চালিয়েছে।
এ বিষয়ে সাংবাদিক আককাস আলী জানান, আমার কোন দলের সাথে সম্পৃক্ততা নেই,এই মাতাল টিটু আমাকে নিয়ে যে অপবাদের তোকমা লাগিয়েছে তা মিথ্যে ভিত্তিহীন। ৫ আগস্ট আমি রাজশাহীতে অবস্থান করছিলাম। আমি যে হামলাকারী তার রীতিমতো প্রমাণ এই টিটু মাতালকে দিতে হবে। অপরদিকে সাংবাদিক বরুন মজুমদারকে যুবলীগের সদস্য বানিয়ে দিয়েছে। তিনি যে যুবলীগের সদস্য এই তিনি তার প্রমাণ এখনো খুঁজে বের করতে পারেননি।
আককাস আলী আরো বলেন, সাংবাদিক আয়নুল হোসেন একজন প্রতিবন্ধী। লাঠিই ভর দিয়ে চলাফেরা করে। সে কোন দলের সাথে সম্পৃক্ত নয়। তাকে ৫ই আগস্টের হামলাকারির মধ্যে জড়িত করিছে।  এখানেই ক্ষান্ত নয়, সাংবাদিক আজাদুল ইসলামকে নিয়েও ব্যাপক প্রোপাগান্ডায় লিপ্ত রয়েছে। প্রকাশ থাকে যে, এই মাদক সেবী টিটুকে আইন-শৃঙ্খলা মিটিং থেকে বিতাড়িত করে দিয়েছে উপজেলা প্রশাসন। আরো প্রকাশ থাকে যে,মহাদেবপুর দর্পণ কাজী টিটুর চাঁদাবাজির হাতিয়ার। এ হাতিয়ারকে ব্যবহার করে প্রশাসনসহ বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি লিপ্ত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *