মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও আহবায়ক কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক ৬ নং জয়মনির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ , এগারো জন যুগ্ম আহবায়ক ও সতেরো জন সদস্য রয়েছেন। সোমবার (১১ আগষ্ট) স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি ঘোষণা দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা,সাখাওয়াত হোসেন তৌহিদ, ইসাহাক আলী মাষ্টার, মোখলেছুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, রইস উদ্দিন বাদশা, গোলাম ইয়াছিন, রফিকুল ইসলাম শান্ত, খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ ও আমিনুর রহমান হৃদয়। সদস্য কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম ( অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার), আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু,ডাঃ গোলাম হোসেন, কামরুল হাসান, বজলুর রশিদ, রোকনুজ্জামান রোকন,নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, অ্যাডভোকেট এস এম জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীন। নবগঠিত আংশিক আহবায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
