ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার।

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে ঐ মাদ্রাসার শিক্ষক মোঃ মাসুদ রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ঐ এলাকার মৃত মোন্নাফ আলী পুত্র মোঃ মাসুদ রহমান। মাসুদ রহমান দক্ষিণ ছাট গোপালপুর এলাকার দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রের প্রাইভেট শিক্ষক । বলৎকারের ঘটনায় ছাত্রটির মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন ।
মামলায় উল্লেখ করা হয়েছে, বাদীর পুত্র মাদ্রাসার ছুটি হলে সকল ছাত্র/ছাত্রী নিজ নিজ বাড়িতে চলে যায়। মাদ্রাসা ছুটি শেষে ঐ প্রাইভেট পড়ার সুবাদে একা পেয়ে ০৭ নভেম্বর বিকাল আনুমানিক ০৪.২৫ ঘটিকার সময় অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে মেঝেতে চটির উপরে শুয়াইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পায়ু পথে ধর্ষণ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তি কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *