ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠিত

 মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়ন মিয়া নাহিদ, স্থানীয় মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ, সাংবাদিক ও সচেতন নাগরিক মোঃ মাইদুল ইসলাম।

বক্তারা বলেন, দেশি মাছের বিলুপ্তি রোধ করতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজন। মৎস্য চাষিরা প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে নিজ উদ্যোগে মাছের অভয়াশ্রম গড়ে তুলে ভূরুঙ্গামারীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবেন। এছাড়া তারা উল্লেখ করেন, স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং মাছের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য অভয়াশ্রম অত্যন্ত জরুরি। পরবর্তীতে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন হিফজুর রহমান, আব্দুল্লাহ হুসাইন, মোঃ আহনাফ আদল।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *