ভূরুঙ্গামারীতে কথা কাটাকাটি নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় ৭ জুলাই রোববার বিকেলে আনুমানিক ৫ টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কাস্টমস মোড় নামক এলাকার মোঃ বকিয়ত মুন্সির সহধর্মিণী মোছাঃ সুফিয়া বেগম (৫৫) প্রতিবেশী যুবক সাদ্দাম হোসেন শাহিন এর সাথে মুরগির খামারের বিষ্ঠা ফেলা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে সাদ্দাম হোসেন (শাহিন) লাঠি দিয়ে আঘাত করলে সুফিয়া বেগম গুরুতর আহত হয়ে মাটিতে পরে যায়।পরে তাকে পরিবারের লোকজন তাৎক্ষণিক ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম হোসেন (শাহিন) একি এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।

আরও জানা যায় পূর্বের জায়গা জমি নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল এবং মুরগীর বিষ্ঠা ফেলার গর্তটি সাদ্দাম হোসেন নয়নের বাড়ির সামনে হওয়ায় প্রায় দিন ঝগড়া হতো তাদের মধ্যে।

উক্ত আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনা সত্যতা নিশ্চিত করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করে লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।পরিবার থেকে অভিযোগ করলে এবং রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *