ভারি বর্ষণের সম্ভাবনা,কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে।সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া নেত্রকোনায় ৬০, সন্দ্বীপে ৫৩, সীতাকুণ্ডে ৫০, মোংলায় ৪১, চট্টগ্রামে ৩৭, সিলেটে ৩৬, ফেনীতে ৩৩ ও রাঙ্গামাটিতে ২৯  মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।দেশের সর্বনিম্ন তাপমাত্রা সন্দ্বীপে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *