ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী  (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি করায় ও বিজেপী নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার নিমতলা এলাকার  কেয়াইন ইউনিয়নের সর্বস্তরের মুসলীম জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ৩শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা। মানববন্ধন শেষে নিমতলা শিকদার মার্কেটের সামন থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জামিয়াতি ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুল হক, নিমতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, সিরাজদিখান বাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি নূরে আলম সিদ্দিকী, দারুল হিকমা রাজদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুস আল-সরিফসহ ওলামা একরামগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *