বৃহত্তর দোহারের শান্তি শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের শান্তি শৃঙ্খলা রক্ষায় সুতারপাড়া ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোহার বাজার সংলগ্ন এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদক,সমাজ বিরোধী কার্যকলাপ রোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দোহার পৌরসভা যুবলীগের আহবায়ক দেওয়ান মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম মহিউদ্দিন,অহিদুল ইসলাম অনু,রুহুল আমিন খন্দকার,সামসুল ইসলাম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,আওয়ামী লীগ নেতা মো.সালাম, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী,আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা,নিপু খন্দকার,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রমজান হোসেন পিরু,আবুল মোল্লা,আলিম বিশ্বাস, ইতালি আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন,যুবলীগ নেতা কাউসার আকন্দ,নিঝু খন্দকার,রুপক খন্দকার সহ সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সমাজপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *