মো.কামাল হোসেন : মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ইসলামি আন্দোলন দোহার থানা শাখার কার্যালয়ে ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.কাদের শিকদার (রহ.) জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন ঢাকা জেলার সেক্রেটারি আলহাজ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন ঢাকা জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আশ্রাফ আলী নুরী আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন মনোনিত ঢাকা ১ আসনের সংসদ সদস্য মো.কামাল হোসেন মাস্টার , ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সিনিয়র সহ সভাপতি ডা.বিল্লাল হোসেন, মুজাহিদ কমিটির সদর মাওলানা হাফিজুর রহমান, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ ক্বারী আ.ওয়াহাব দোহারী, র্উলামা মাশায়েখ আইম্মায় পরিষদ দোহার থানা শাখার সভাপতি আ.গফফার আল ফরিদী, ইসলামি যুব আন্দলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার সাধারন সম্পাদক মো.নাইম এবং মরহুম আ.কাদের শিকদারের পুরুষ সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ” আ.কাদের শিকদার ছিলেন দোহার উপজেলার মডেল। তার মৃত্যুতে শুধু ইসলামি আন্দোলনের ই ক্ষতি হয়নি দোহারবাসী হারিয়েছে একজন মহান মানুষকে। “বক্তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার ছেলেদের কে ইসলামি আন্দোলনের সাথে কাজ করার আহ্বান ও জানান বক্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মো.ইসমাঈল, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী।
