মো. সুজন হোসেন : ঢাকা জেলার দোহার উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সভা কক্ষে সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বিজয় দিবসকে উৎসব মূখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন মতামত প্রদান করেন স্থানীয় প্রশাসনকে। প্রতি বছরের ন্যায় এবারও জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকারি সভা সম্পূর্ণ করা হবে ।
১৬ ডিসেম্বর ভোর সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের বীর শহিদদের রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ধারাবাহিক সরকারি কার্যক্রম সম্পূর্ণ করা হবে ।
এই দিনে সকল সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে হবে। পৌরসভার সকল স্থানে পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। রাতে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে বলে জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন, সেনাবাহিনীর উপজেলা ক্যাম্প কমান্ড শোভন, দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
