বিএনপি‘র ৪৮ ঘন্টা অবরোধ সিংগাইরে সতর্ক অবস্থানে পুলিশ, মাঠে তৎপর আ.লীগ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: দ্বিতীয় দফায় সারা দেশে বিএনপি‘র ডাকা ৪৮ ঘন্টা অবরোধ চলছে। আজ রবিবার অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে সিংগাইরে তার কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল থেকে শুরু করে সব কিছু ছিল স্বাভাবিক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজধানীর সাথে যোগাযোগের প্রধান সড়ক হেমায়েতপুর—সিংগাইর—মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শুকতারা সার্ভিসের বাসগুলোকে অন্য দিনের মত স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। আইনশৃংখলা বাহিনীর সদস্য থানা পুলিশ রয়েছেন বিশেষ সতর্ক অবস্থায়। রাজধানীর প্রবেশ পথ ধল্লা ভাষা শহিদ রফিক সেতুর পশ্চিম পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সরেজমিনে বিকাল সাড়ে ৪ টার দিকে পুলিশ চেক পোষ্টে এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান , ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। সন্দেহজনক যানবাহনে তলাশী অভিযান চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অবরোধে যাতে কোন প্রকার অপ্রীকির ঘটনা না ঘটে সে জন্য পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমানের নেতৃত্বে প্রধান সড়কে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোডাউন দেয়া হয়। এতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *