বিএনপি‘র ৩য় দফায় ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ সিংগাইরে ১ম দিন পুলিশ কঠোর অবস্থানে,যানচলাচল স্বাভাবিক!

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে:  তৃতীয় দফায় সারা দেশে বিএনপি‘র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে মানিকগঞ্জের সিংগাইরে যান চলাচল স্বাভাবিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। আজ বুধবার( ৮ নভেম্বর) অবরোধের ১ম দিনে এ উপজেলায় কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল থেকে শুরু করে সব কিছু ছিল স্বাভাবিক। এখনও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীর সন্নিকটে সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক,বাস,সিএনজি,হ্যালোবাইক সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। আইনশৃংখলা বাহিনীর সদস্য থানা পুলিশ রয়েছেন বিশেষ সতর্ক অবস্থায়। রাজধানীর প্রবেশ পথ ধল্লা ভাষা শহিদ রফিক সেতুর পশ্চিম পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সরেজমিনে দুপুর ১ টার দিকে পুলিশ চেক পোষ্টে সিংগাইর সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান,ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালোসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। সন্দেহজনক যানবাহনে তলাশী অভিযান চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,বিএনপির তৃতীয় দফা ডাকা ৪৮ ঘন্টা অবরোধে এ উপজেলা সবকিছু চলছে স্বাভাবিক। তাছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় রয়েছেন। এর আগে দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলামের নেতৃত্বে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় সামানা টাঙ্গিয়ে অবরোধের বিরুদ্ধে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছ।

এতে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.রমিজউদ্দিন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান বেপারিসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *