বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় তরুণদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ এবার যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন।

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের রওনকুল ইসলাম কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নকালে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন (২০২২)।

দলের দায়িত্ব থেকে ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে সরিয়ে দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *