নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় জাতীয়তাবাদী ঢাকা জেলার মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রাহিম শীলা এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রাহিম শীলা , ঢাকা জেলার মহিলা দলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তারসহ দোহার উপজেলার মহিলাদল ও পৌরসভার মহিলাদলের কর্মীবৃন্দ ।
শামীমা রাহিম শীলা বলেন বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করছি।
