বিএনপির অবরোধের বিরুদ্ধে নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ

কাজী সোহেল. বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।  বৃহস্পতিবার (০২ নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্বরে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, যন্ত্রাইল ইউনিয়নর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ দেওয়ান প্রমুখ। সমাবেশে বক্তারা, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *