বাবা রাতে গ্রেফতার, সকালে সরিষাক্ষেতে ছেলের গলা কাটা লাশ

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় রাতে পুলিশের হাতে পিতা গ্রেফতার হওয়ার পর দিন সকালে ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া গ্রামে। হত্যাকাণ্ডের শিকার কিশোর বিপ্লব মিয়া (১৫) উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের পূর্ব পাড়ার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। 

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, দুর্র্বৃত্তরা রাতে কোন এক সময় বিপ্লবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ উপজেলার কুষ্টিয়া বিলের পাশে নির্জন সরিষাক্ষেতে ফেলে রেখে যায়। পরে পুলিশ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতর মামা জুয়েল মিয়া জানান, তার ভগ্নিপতি উজ্জ্বল মিয়া স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। বিজয় দিবসের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে রবিবার গ্রামের বাড়িতে আসেন। মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উজ্জ্বল মিয়াকে নাগরপুর থানা পুলিশ গতকাল সোমবার রাতে কাঁচপাই মোড় থেকে গ্রেফতার করে। স্বামীর গ্রেফতারের খবর শুনে স্ত্রী বীথি আক্তার ছেলে বিপ্লবকে বাড়িতে রেখে ওই রাতে নাগরপুর থানায় স্বামীকে দেখতে যান। বাড়ি ফিয়ে ছেলে বিপ্লবকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোজ খবর নেওয়ার পর কোন সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন সকালে বীথি আক্তার তার স্বামী উজ্জ্বল মিয়াকে মুক্ত করার জন্য টাঙ্গাইল কোর্টে যান। এ দিকে সকালের দিকে ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের পাশে সরিষাক্ষেতে ছেলে বিপ্লবের গলা কাটা মরদেহ পরে থাকার খবর পান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *