ফুলেল ভালবাসায় বিদায় নিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত উপজেলার কনফারেন্স রুমে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু সভাপতিত্ব করেন।

বিদায় উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দিন মনজু ও নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার সার্কেল সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, সাংবাদিক খালিদ হোসেন সুমনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *