ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে দোহারে ইসলামী আন্দোলনের বিক্ষোভ-মিছিল

মো.কামাল হোসেন : ফিলিস্তিনে নিরিহ জনগণের ওপর ইসরায়েলের বর্বোরোচিত হামলার নিন্দা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা। সোমবার বিকেলে করমআলীর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার রতন চত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.কামাল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা যোবায়ের আহমদ সাকীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মতিউর রহমান মোল্লা,ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হোসেন শামীম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নিরিহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। ইসরাইল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে দুআ ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সদস্য মুফতি জিল্লুর রহমান আরেফী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *