প্রেমিকের নামেই চমক জাহ্নবী কাপুরের

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবু বিভিন্ন সময়ের উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পারস্পরিক মন্তব্যে তাদের সম্পর্কের ইঙ্গিত মিলেছে বারবার। এবার প্রেমিক শিখর পাহাড়িয়াকে ঘিরেই নতুন করে আলোচনায় এলেন জাহ্নবী। একটি পোশাকে লেখা বিশেষ বার্তার কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতিবলিউড ইন্টারঅ্যাকশনসনামের একটি ইনস্টাগ্রাম পেজে জাহ্নবীর একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে গোলাপি রঙের নাইটস্যুট ধূসর রঙের হুডি পরে দেখা যায়। তবে তার পোশাকের একটি লেখাই সবার নজরকাড়ে। নাইটস্যুটে লেখা ছিল, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দেবেন।প্রেমিককে ঘিরে এমন মজার আদুরে বার্তা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক মাধ্যমে অনেকে তাদেরপারফেক্ট কাপলআখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন, ‘এটাই সত্যিকারের ভালোবাসা।জাহ্নবী শিখরের সম্পর্ক নিয়ে চর্চা নতুন নয়। এর আগে অভিনেত্রীর গলায়শিখরনাম লেখা একটি লকেটও দেখা গিয়েছিল, যা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, পার্টি পারিবারিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে একাধিকবার। গত বছর কান চলচ্চিত্র উৎসবেও জাহ্নবীর পাশে দেখা যায় শিখরকে। সেখানে জাহ্নবীর আন্তর্জাতিক সিনেমাহোমবাউন্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীর নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই সামাজিক মাধ্যমে তার প্রশংসা করতে দেখা যায় শিখরকে। এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমাপেড্ডিদর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাম চরণ অভিনীত এবং বুচি বাবু সানা পরিচালিত এই প্যানইন্ডিয়ান সিনেমাটি বক্স অফিসে সফল হলেও কিছু দৃশ্য নিয়ে বিতর্কের মুখে পড়ে। বিশেষ করে জাহ্নবীর চরিত্র উপস্থাপন নিয়ে সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে ক্ষমা চান এবং বিতর্কিত কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিতর্ক সত্ত্বেওপেড্ডিবিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় করে বাণিজ্যিকভাবে সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে প্রেম ক্যারিয়ারদুই ক্ষেত্রেই আলোচনায় রয়েছেন জাহ্নবী কাপুর। আর প্রেমিকের নাম লেখা পোশাক পরে এবার ভক্তদের জন্য নতুন চমকই দিলেন এই বলিউড তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *