নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ জুলাই ঢাকার দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠ ও প্রভাবমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ৪ মেয়র প্রার্থী। বৃহ¯পতিবার বিকালে ৪পৌর মেয়র প্রার্থীগণ একত্রিত হয়ে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের নিজ বাড়ির উঠানে এ সম্মেলনের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ দোহার পৌরসভা নির্বাচনে নিরপেক্ষ ভুমিকা পালন করছেন। কিন্তু তার নাম ভাঙ্গিয়ে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন নিরপেক্ষ না থেকে একজন প্রার্থীর পক্ষে কাজ করে পৌর সভা নির্বাচনসহ সালমান এফ রহমানকে প্রশ্নবিদ্ধ করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা।
এসময় মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান আকন্দ ও জামাল বেপারী উপস্থিত ছিলেন।
এসময় মেয়র প্রার্থীগণ অভিযোগ করে বলেন, সালমান এফ রহমান আমাদের অভিভাবক। তিনি নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ করার জন্য বদ্ধপরিকর। সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন তিনি কোন নিরোপেক্ষ ভুমিকা পালন না করে সাবেক কাউন্সিলর ও মেয়র প্রার্থী আলমাছ উদ্দিনের পক্ষে কাজ করছেন।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, তিনি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি। এতো বড় দায়িত্বে থাকার পরেও তিনি কেন একক প্রার্থীকে সমর্থন করছেন, যেখানে আওয়ামীলীগের ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আব্দুর রহমান আকন্দ বলেন, বুধবার সকালে উপজেলার বেগম আয়েশা শপিং মলে আয়োজিত নির্বাচনী বৈঠকে মেয়র প্রার্থী আলমাছ উদ্দিনের পক্ষে নেতা, কর্মী ও সমর্থকদের শপথ করানো হয়। যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। তবে প্রশাসন নিরোপেক্ষ ভুমিকা পালন করছেন।
অন্যদিকে একই দিন রাত ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, তারা যেসকল অভিযোগ করেছেন তা একেবারে ভিত্তিহীন। এই নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন হবে। এখানে কোন দল বা ব্যক্তি কোন ধরনের প্রভাব ফেলবে না। সেই সাথে তিনি আলমাছ উদ্দিনকে সমর্থন দিয়েছি স্বীকার করে বলেন, আওয়ামীলীগের গঠনতন্ত্রে এমন কিছু নেই যে আমি কোন ব্যক্তিকে সাপোর্ট করতে পারবো না। আমি সকল নিয়মকানুন মেনে কাজ করছি।
