এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে রিয়াদ হোসেন বাবু নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে চাঁদাবাজির আখ্যা দিয়ে তাকে হয়রানীর অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রতিবাদ জানিয়ে সভা করেছে প্রবাসী বাবু। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ষোলঘর পুরোহিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী বাবু প্রতিবাদ জানিয়ে বলেন, গত ২৭ আগস্ট ষোলঘর পুরোহিত এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাদশা মিয়া প্রভাব খাটিয়ে ষোলঘর বাজার থেকে কালীবাড়ী লঞ্চঘাট গামী পাকা রাস্তার সংলগ্ন পুরোহিত এলাকায় পল্লিবিদ্যুতের এগার ভোল্টেজের তারের নিচে পাচঁতলা একটি বিল্ডিং নির্মাণ শুরু করে। শ্রমিকরা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করাকালে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে আলগমীরসহ দুই নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে আলমগীরকে ঢাকায় নেয়ার পর তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। এঘটনায় প্রতিবাদ জানিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা,পল্লিবিদ্যুৎ ও শ্রীনগর ফায়ার সার্ভিস বরাবরে বিল্ডিং মালিক বাদশা মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এই আক্রোশে বাদশা মিয়া আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বিল্ডিংয়ের সাব কন্টাকটার সোহেলকে বাদী করে আমাকেসহ শ্যামল নামে আরেক ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে এবং এই মিথ্যা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা আরো জানান, বাবু একজন প্রবাসী। সে নিজেই মানুষকে অনেক সাহায্য সহযোগীতা করে থাকে। তার বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে বাদশা মিয়া। বাদশা মিয়া নিজেই রাস্তার জমি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন এবং পল্লিবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তার পাশে। এতে যেকোন সময় আরো বড় দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে।
শ্রীনগর থানার এএসআই তারিকুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজির কোন সদ্যতা পাওয়া যায়নি।
