নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগ। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের কল্যাণে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. নূর আলম, আজাহার আহমেদ বাবুল, দেওয়ান রহুল, শামসুদ্দিন নবী, কাঞ্চন আহমেদ, খোকন মোল্লাসহ আরও অনেকে।
