প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগের র‌্যালি ও সমাবেশ

মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): ধর্ষণের সবোর্চ্চ শাস্তি মৃত্যু দণ্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ কসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে র‌্যালি ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহিদ রফিক সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল রহমানের সঞ্চালনায় জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান, সরকারি দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি নাদিম হোসেন, সদর থানা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান অমিত ও পৌর শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকারসহ ছাত্রলীগের অন্যন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *