পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডে জড়িত কিশোরগ্যাং এর ৬ সদস্য কেরানীগঞ্জে আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি : পূর্বশত্রুতার জেরে ইয়াসিন আরাফাত সায়েম (১৮) নামে এক কিশোরকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় কিশোরগ্যাং চক্রের ৬ সদস্যকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঢাকার কদমতলী থানার শনিআখঁড়া এলাকায় বর্ণমালা স্কুলের গলিতে জুনিয়র-সিনিয়র দণ্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- তানজিল শেখ,মো. শাহরিয়ার ইসলাম শুভ, মো. শাহরিয়ার নাফিজ জয়, মো. হাবিবুর রহমান, মো. বাবুল হোসেন টুটুল ও মো. মাহমুদ। আটকৃতদের আজ শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্য রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় কিশোর গ্যাংয়েন ওই ৬ সদস্য উদ্দেশ্যহীন রক্তমাখা রক্তমাখা অবস্থায় ঘোরাফেরা করছিল। এতে পুলিশের সন্দেহ হলে ৬ কিশোরকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা পুলিশের কাছে জানান, ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরের সাথে তাদের মারামারি হয়। পরে সায়েম মারা যায় শুনে তারা মাওয়া হয়ে শরিয়তপুরের দিকে পালিয়ে যাচ্ছিল।

নিহত ইয়াসিন আরাফাত সায়েম কদমতলী থানার আল ইসলামিয়া মসজিদ এর পাশে এক বাড়ীর ভাড়াটিয়া ও ১২নং কুতুবপুর গ্রামের, বেগমগঞ্জ থানার নোয়াখালী জেলার আব্দুল আলীর ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই স্বপন কুমার দাস বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বৃহস্পতিবার মধ্যরাতে টহলের সময় ৬ কিশোরকে একসাথে রক্তমাখা অবস্থা দেখে সন্ধেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে জিঙ্গাসা করলে তারা হত্যার কথা শিকার করে। তাই তাদেরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কদমতলী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কদমতলী থানা এলাকায় ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোর হত্যাকান্ডের সাথে জড়িত ৬ কিশোরগ্যাং সদস্যকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *