পুরান তুইতালে স্বাধীনতা সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতার মাস উপলক্ষে স্বাধীনতা সিক্স-এ-সাইড ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে তুইতাল রূপালী সংঘের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও আল তামিম ওভারসিস ও এস-কে ট্রাভেলস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব। 
এসময় তিনি বলেন, সমাজে এখন মাদকের ছড়াছড়ি, প্রতিটি বাড়িতেই মাদক প্রবেশ করেছে। আপনি আমি কেউ এর দায় এড়াতে পারবো না। তাই সবার আগে আমাদের সচেতন হতে হবে। সমাজে  সাংস্কৃতিক উৎসব ও খেলাধুলা এই মাদকের ভয়াল ছুবল থেকে আমাদের বাঁচাতে পারবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী ইতোমধ্যে মুজিব বর্ষের ঘোষণা দিয়েছেন। আমরা যথাযথ মর্যাদায় মুজিব বর্ষ পালন করবো।
পুরান তুইতাল রূপালী সংঘের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, সমাজ সেবক নারায়ন সরকার, মো. কামাল হোসেন, ইউপি সচিব মো. বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, অত্র ক্লাবের উপদেষ্টা আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,  আবুল হোসেন, আওলাদ হোসেন, আওয়াল, সমাজ সেবক হুমায়ন কবির মঞ্জু, মো. বাবু সহ ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *