দেওয়ান আলমগীর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে অনেক অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় দোহার- নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ৫০ বেড থেকে ১০০ বেড সহ ব্যপক উন্নতি করা হয়েছে। এবার পুনরায় নৌকাকে ভোট দিয়ে বিজয় করুন আপনাদের দ্বার গোড়ায় গ্যাস পৌঁছে দেব। বুধবার সন্ধায় দোহার উপজেলার নিকড়া-বানাঘাটা এলাকায় ঘাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারনায় ঢাকা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে অনেক অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় দোহার- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ৫০ বেড থেকে ১০০ বেড সহ ব্যপক উন্নতি করা হয়েছে। দোহার-নবাবগঞ্জে মা বোনদের এখন চাহিদা গ্যাস, আমি পুনরায় আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জে আপনাদের কাঙ্খিত গ্যাসলাইন পাবেন।
গতবার নির্বাচনের সময় আমি আপনাদের বড় সমস্যার কথা জানতে চাইলে আপনারা বলেছিলেন নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হওয়ার পর কথা রেখেছি, প্রধানমন্ত্রীর নিকট থেকে বড় বাজেট এনে পদ্মা বাঁধের কাজ করেছি। এবারও আপনারা ৭ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।
অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানভির আহম্মেদ সানু মোল্লা ও আলহাজ্ব হোসেন জনি সিকদার। উক্ত অনুষ্ঠানে সুরুজ বেপারীর সভাপতিত্বে ও নজরুল ইসলাম মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার পৌরসভা মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, সাবেক সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো.বেলাল, দোহার পৌরসভা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেবুবুর রহমান টিটু, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আপন খান, দোহার পৌরসভার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন খান,পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল জাহিদ,৭নং ওয়ার্ড দোহার পৌরসভার যুব লীগের সাধারণ সম্পাদক মাহবুব খানসহ আরো অনেকে ।
