নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনা মেনে সব শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হচ্ছে। এমতাবস্থায় অল্প আয়ের শ্রমজীবী সাধারণ মানুষগুলো হয়ে পড়ছে অসহায়। তারা কাজে যোগ দিতে পারছেন না।
করোনা মোকাবেলায় এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ গ্রামের তরুণ সমাজের সামাজিক সংগঠন ‘অগ্রপথিক’ ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ত্রাণসামগ্রী হিসেবে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার , পিয়াজ ১ কেজি, আটা ও সাবান ইত্যাদি দেওয়া হয়।
সংগঠনের সদস্যরা জানান , আমাদের মতো প্রতিটি এলাকার তরুন সমাজের উচিত অসহায় দরিদ্রদের সহযোগিতা এগিয়ে আসা। তা হলে এমন পরিস্থিতেও অন্তত অসহায় পরিবারগুলো না খেয়ে থাকবে না।
