নিজস্ব প্রতিবেদক: বিনা প্রতিদ্বন্দিতায় টানা তৃতীয়বারের মত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আলিম বিশ্বাস। ২০১৩ সালে সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে পরিচলাক হিসেবে প্রথম দয়িত্ব নেন তিনি। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ২০১৬ সালে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় আবারো নির্বাচিত হন। চলতি বছর নির্বাচনে ১৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার পর পরিচালক পদে আর কোন প্রতিদ্বন্দি না থাকায় ২৬ ডিসেম্বর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদরদপ্তর থেকে বিনা প্রতিদ্বন্দিতায় আলিম বিশ্বাস এর নাম ঘোষণা করা হয়
