স্টাফ রিপোর্টারঃ পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের বার্ষিক দীক্ষা ক্যাম্প ও মহা-তাবুজলসা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠানকে ঘিরে রোভার স্কাউটের সদস্যদের মধ্যে দেখা দেয় প্রাণ চঞ্চলতা ও নব উদ্যমে কাজ করার গতিশীলতা। কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা রোভার স্কাউটে যুক্ত হতে চায়, সেসব নতুন সদস্যদের দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট গ্রুপে স্বাগত জানানো হয় এবং প্রবীণদের কেউ কেউ বিদায় নেন দীর্ঘ দিনের প্রিয় এই সংগঠন থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন স্কাউট প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ করে বলেন যখন মানুষ জীবনের কঠিন সময় পার করে ক্লান্ত হয়ে পরে তখন স্কাউট মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ একজন স্কাউট এবং একজন সাধারণ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, স্কাউট মানব সেবায় সদা প্রস্তুত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ।
সার্বিক সমন্বয়কের ভূমিকায় ছিলেন পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট লিডার প্রভাষক ইদ্রিস আলী। রোভার স্কাউট সদস্যগণ বার্ষিক তাবুবাস উপলক্ষে ৫টি দলে বিভক্ত হয়ে অত্র অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
অনুষ্ঠন সঞ্চালনায় ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট মেধাবী ছাত্র সাকিল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার প্রভাষক মাসুদ রানা, রাজিয়া সুলতানা, জুলফিকার আলী খান, আলমগীর হোসেন, সেলিম হোসেন, সহকারি অধ্যাপক এবিএম আব্দুল রকিব এবং অন্যান্য শিক্ষকবৃন্দসহ সকল রোভার স্কাউট সদস্য ও তাদের অভিভাবকগণ।
