পদ্মা সরকারি কলেজ ফুটবল দল ঢাকা জেলায় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: পদ্মা সরকারি কলেজ ফুটবল দল ঢাকা জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে৷ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ঢাকা জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা সরকারি কলেজ ফুটবল দল। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজে ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ ছিলো কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম। খেলার প্রথমার্ধে পদ্মা সরকারি কলেজ দলের পক্ষে মাহিম আব্দুল্লাহ এবং ফারদিন ১টি করে গোল দিলে ২-০ গোলে এগিয়ে যায় পদ্মা সরকারি কলেজ দল, দ্বিতীয়াংশে ২-২ গোলে ম্যাচ ড্র হলে, খেলা ট্রাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ট্রাইব্রেকারে অসাধারণ প্রতিভা দেখান পদ্মা সরকারি কলেজ দলের গোল কিপার ফয়সাল, তার হাত ধরে ৪-৩ গোলে এগিয়ে যায় পদ্মা সরকারি কলেজ দল।

টিমে সর্বোচ্চ গোল দাতা হিসেবে পদ্মা সরকারি কলেজ দলের আব্দুর রহমান সর্বোচ্চ গোল দাতা পুরস্কার জিতে নেন। বিজয়ী দলের টিম ম্যানেজার পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো: সেলিম হোসেন বলেন, আমরা ভালো খেলা উপহার দিয়েই বিজয়ী হয়েছি। পদ্মা সরকারি কলেজ দলের কোচ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মাসুদ রানা বলেন, এই অর্জন পদ্মা সরকারি কলেজ দলের নয়, এই অর্জন সমগ্র দোহারবাসীর, আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন হবো। এসময় পদ্মা সরকারি কলেজ দলের বিজয়ে অভিনন্দন জানান পদ্মা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ।

তিনি সকল শিক্ষার্থীদের নিয়ে বিজয় উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। উপাধ্যক্ষ মো: জালাল হোসেন বলেন, আমি বিশ্বাস করি আমার ছেলেরা লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও সেরা। এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক কাজী জিল্লুর রহমান, প্রভাষক আলমগীর হোসেন, এরশাদুল হক প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *