স্টাফ রিপোর্টারঃ সোমবার ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে বিবিএ ও বিএসএস সম্মান শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উদযাপিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ দোহার-শ্রীনগর উপজেলার ইতিহাস উল্লেখ করে বলেন, দোহার উপজেলার জনপথ অত্যন্ত উর্বর এবং উন্নয়নশীল জনপথ। এলাকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস প্রবাসের রেমিটেন্স, যেই কারণে এলাকার অধিবাসীরা সকলেই আর্থিকভাবে সাবলম্বী এবং দিন দিন অত্র এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে।
আমরা সবাই মিলে পদ্মা সরকারি কলেজকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে শৃঙ্খলা রক্ষায় পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের বিদায়ী শিক্ষার্থীদের তিন বিভাগের বিভাগীয় প্রধান যথাক্রমে কাজী জিল্লুর রহমান, এমারত হোসেন এবং সেলিম হোসেন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী মেধাবী ছাত্র রাহাত হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে স্মৃতি স্মারক উপহার দেন, এসময় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে চার বছরের স্মৃতি নিয়ে তৈরি করা ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন।
ভিডিওটি দেখে অনেক শিক্ষক-শিক্ষার্থীদের চোখে পানি দেখা দেয়। বিদায় অনুষ্ঠানের এই আবেগঘন অন্তিম পর্বে অত্র কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রভাষক আনোয়ার হোসেন।
