নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের ওয়ালী উল্যাহ নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার হলরুমে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা ও বাংলাদেশ ইউপি সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.ইসমাইল খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক সুজন উপস্থিত ছিলেন।
