নির্মল রঞ্জন গুহ’র স্মরণে সনাতন ধর্মাবলম্বী পরিবারের নারীদের মাঝে বস্ত্র বিতরণ

 আব্দুল রাহিম:  নির্মল রঞ্জন গুহ’র স্মরণে সনাতন ধর্মাবলম্বী পরিবারের নারীদের মাঝে বস্ত্র বিতরণ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ স্মরণে বস্ত্র বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে ঢাকার দোহার উপজেলার নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের এ বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্থানীয় আড়াই শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক রাহুল দাসের সার্বিক ব্যবস্থাপনায় প্রয়াত নির্মল রঞ্জন গুহ স্মরণে বক্তব্য রাখেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ আব্দুল হান্নান খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহীনুল ইসলাম শাহিন, উপ-প্রবাসী বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, সুতারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মো. কাউসার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার চমকদার, সদস্য মাহবুবুর রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা প্রাণকৃষ্ণ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *