নিজস্ব প্রতিবেদক: নির্মল রঞ্জন গুহ! সারাদেশে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত প্রয়াত এই নেতা। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার পরিবার। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শীতের শুরুতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন তার সহধর্মিণী নন্দিনী গুহ আলো। বৃহস্পতিবার বিকেলে ঢাকার দোহারের বাস্তা এলাকায় নিজ বাড়িতে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়া দুটি মাদ্রাসা সহ রাতের আধারে শীতবস্ত্র নিয়ে ছুটে যান আসহায় মানুষের মাঝে।
এমন কর্মকান্ডে নির্মল রঞ্জন গুহ’র প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান সুবিধাভোগীরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, নাসির উদ্দিন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.হাসান,মিন্টু চোকদার, পৌরসভা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মেহেদীসহ আরও অনেকে।
