মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা -২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যেকোন উপায়ে ১২ই ফেব্রæয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সর্ব দিক দিয়ে জনগন সহযোগিতা করবে। আমরাও চাই একটি নিরপেক্ষ নির্বাচন। কারণ নির্বাচন ছাড়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে নতুন করে দেশ গড়ার পরিকল্পনা করেছেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ড্যাব সারাদেশে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের বেউতায় তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমান আরো বলেন, ১৯৭১সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে মাঠে জনগনের পাশে দাঁড়িয়ে ছিলেন, ৯০সালে স্বৈরাচারী এরশাদ পতনের আন্দোলনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে জনগনের পাশে ছিলেন। তিনি বারবার কারাবরন করলেও কিন্ত মাঠ ছাড়েননি। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬এর শিক্ষা আন্দোলন,৭১এর মুক্তিযুদ্ধ, ৯০এর গনআন্দোলন ও ২৪এর ছাত্র-জনতার গনঅভ্যুত্থান সবই রাজপথে ফয়সালা হয়েছে।তিনি বলেন,ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি। কেরানীগঞ্জ ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি আলিনুর পলাশের সভাপতিত্বে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার মোঃ মেহেদী হাসান, ঢাকা বিভাগীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ জাভেদ আহমেদ, ঢাকা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মোঃ মাহমুদ আলম তারিক,কেরানীগঞ্জ ডক্টরস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফখরুল আমিন বাদল,বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নাজির হোসেন,কলাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিযাকত আলী,নয়াবাজর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া প্রমূখ। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
