নিয়ামতপুরে সাড়ে ৭কেজি ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১৩অক্টোবর) সকালে নওগাঁর নিয়ামতপুরে সাড়ে ৭কেজি ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানাপুলিশ।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর  নির্দেশনায় নিয়ামতপুর থানার ওসি মাহবুব এর নেতৃত্বে একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ মাদক কারবারি ইসাহাক আলী(৬৭)কে গ্রেফতার করে। ইসাহাক আলী নিয়মতপুর উপজেলার নিমদিঘী গ্রামের মৃত ইসরাইল এর ছেলে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *