নারায়ণগঞ্জে এখনো নিয়ন্ত্রণে আসেনি জুস ফ্যাক্টরির আগুন

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুন লাগার ১৬ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার সকাল সোয়া ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

আগুনের ব্যাপকতা কিছু কমায় শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের চারটি  ইউনিট কাজ করছে।

আগুনের ঘটনায় এ পর্যন্ত  স্বপ্না আক্তার (৪৫), মীনা আক্তার (৪১) ও মোরসালিনসহ (২৮) তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে স্বজনদের দাবি, এখনও ৭০-৮০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল ৬টার দিকে আবার কারখানার চারতলায় আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণের আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *