নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসানুজ্জামান কুচি মিঞা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত হাসানুজ্জামান কুচি মিঞা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুজ্জামান কুচি মিঞা করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
নবাবগঞ্জ উপজেলা লাশ দাফন টিমের সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জির নেতৃত্বে শনিবার বিকেল ৩টায় মরহুমের জানাযা নামাজ শেষে লাশ দাফন সম্পন্ন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা লাশ দাফন ও সৎকার টিম জানায়, নবাবগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১০৭ জনের লাশ দাফন, সৎকার ও সমাধি সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে লাশ দাফন ৭৫ এবং সৎকার ও সমাধি ৩২।
