নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু) কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দেওতলা নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার এএসআই মো. সোহরাব তালুকদার জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ( মামলা নং- ৭/৯/২০১৮, ধারা- ১৪৩,১৪৭, ১৪৮, ৩৪১, ১২৭, ৪৩৫, ৩৩৬, ৩৫৩ ও ১১৪ প্যানেল কোড)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *