নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু

নিজস্ব প্রতিনিধি : রোববার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষকলীগের এক সভায় কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ্রের নির্দেশে নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাদের হোসেন বুলুকে ঢাকার  নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  হিসেবে ঘোষণা করেন।

এছাড়া উপজেলা  কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আগামী তিন সপ্তাহের  মধ্যে সন্তোষজনক উত্তর  লিখিত আকারে জেলা কমিটির নিকট জানানোর জন্য  বলা হয় ।

সভায় কৃষিবিদ বাবু সমীর চন্দ্র, সংগঠনকে গতিশীল করতে সকল কৃষক নেতৃবৃন্দকে এক সাথে কাজ করার আহ্বান জানান। সভায় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মো. আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের  কৃষক সংগঠকগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *