নবাবগঞ্জে ৪৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরো ৪৩ জনের করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৬৫ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (নিয়ন্ত্রণ রোগ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে জানান, ১৩ জুলাই উপজেলায় থেকে ৭৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ৪৩ জনের করোনা আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *