নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে শুক্রবার (২৭ মার্চ) ৩১৮ জন ও দোহারে ৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা সংক্রামন ঠেকাতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় নবাবগঞ্জে ২২০ জনকে এবং দোহারে ১১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ।
