নবাবগঞ্জে ২’শ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শেখ বাড়ি ফাউন্ডেশন

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক উদ্দোগ্যে প্রতিষ্ঠিত শেখ বাড়ি ফাউন্ডেশনের পক্ষ হতে নয়নশ্রী ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই)  সকালে উপজেলার খানেপুর বাজারে মহামারী করোনা, বন্যা ও ঈদুল-আযহা উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় আমন্ত্রিত অথিরা বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে শেখ বাড়ির এই কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা এই পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।

ফাউন্ডেশনটির অন্যতম সদস্য শেখ তারিফ জানান, মূলত পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে পরিবারের লোকদের কোরবানী পশু কেনার খরচ কমিয়ে দিয়ে আমরা এই সহায়তা প্রদান করছি। আমাদের উদ্দেশ্য যেহেতু এই ঈদে কোরবানীর সংখ্যা অনেক কম। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ। সব মিলিয়ে অনেকেই অসচ্ছল ভাবে জীবন যাপন করছেন। বিশেষ করে গরীব ও অসহায় পরিবারের লোকজন যাতে এই সামান্য অর্থ দিয়ে তাদের ছোট ছেলে মেয়েদের কিছুটা হলেও মাংসের চাহিদা পূরণ করতে পারেন। তিনি আরোও জানান, আমরা মূলত সার্বিকভাবে সহায়তা করছি। কিন্তু পরিবারের প্রবাসী সদস্যরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন।

এসময় স্থানীয় সমাজসেবক আব্দুল আজিজ বেপারী, মো. আইনদ্দিন, সংগঠনটির সদস্য শেখ বাদশা, শেখ রাজু, শেখ জুয়েল, শেখ রকি, শেখ ঝলক, শেখ শুভ, মো. সালাউদ্দিন, হিরোসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *