নবাবগঞ্জে ১৭৭টি মন্দিরে আটাশি হাজার কেজি জিআর চাল প্রদান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৭৭টি মন্দিরে জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওয়াছেক মিলনায়তনে উপজেলা প্রসাশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হাসান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, নবাবগঞ্জ উপজেলা জামায়াতি ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  স্বপন সরকারের সঞ্চালনায় পরে আলোচনা সভা শেষে ১৭৭টি মন্দির কমিটির নিকট ৫০০ কেজি করে মোট ৮৮হাজার কেজি চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *