নবাবগঞ্জে সেরার হোমডেলিভারী সার্ভিসের উদ্বোধন

মো. নাজমুল হোসেন: আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এই  স্লোগান সামনে নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সেরা নামে একটি হোম ডেলিভারী সার্ভিস চালু করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কলাকোপা আমতলা বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমান গ্রুপের চেয়ারম্যান এবং শাহ জালাল ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা । এসময় তিনি বলেন, এই মফস্বল এলাকায় এতো সুন্দর চিন্তা ভাবনা সত্যি আমার খুব ভাল লেগেছে। এখন উদ্যোক্তা দিন দিন কমে যাচ্ছে। সেই সাথে মানুষও অলস হয়ে পড়ছে। আমি আশা করছি সৎ ভাবে যদি এই প্রতিষ্ঠানটি চালানো হয়। তাহলে খুব শিঘ্রই লাভবান হুওয়া যাবে।
অনুষ্ঠানে সেরা হোমডেলিভারী সার্ভিসের স্বত্বাধিকারী মোকছেদুল ভুঁইয়া সাগরের সভাপতিত্বে অন্যদের মধ্যে কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, শাহ জালাল ইসলামি ব্যাংকের বান্দুরা শাখা ম্যানেজার প্যাট্রিসিয়া সেলিন, মেসার্স নবাবগঞ্জ পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আঃ আওয়াল ভুঁইয়া, কলাকোপা বাজার বনিক সমিতির উপদেষ্টা খন্দকার মোয়াজ্জেম, সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, জাতীয় পার্টি নেতা স্বপন, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *