নবাবগঞ্জে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গরীবপুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। মরহুম সিরাজ উদ্দিন স্মরণে এইচ.এন.জি সবুজ সংঘ খেলাটি আয়োজন করেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন।
এইচ.এন.জি সবুজ সংঘের সভাপতি ও শিকারী পাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. বাদল মিয়ার সভাপতিত্বে জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা মোতালেব হোসেন, আইজুদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা ওমর খান, মোশারফ মোল্লা, নান্নু মিয়া, যুবলীগ নেতা শামিমুল আহাদ রনক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি শেখ সুজন বাবু, মৎজীবিলীগ নেতা ফারুক মোল্লা, রমজান আলী, রইস উদ্দিন আহমেদ খোকন, কাইয়ুম মিয়া, দিলিপ কুমার ঘোস, মৃনাল মিয়া, বিল্লাল হোসেন,বক্সনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শেখ শাহিন, নাসির উদ্দিন আহমেদ বিপ্লব, মনির হোসেন, সামসুদ্দিন, রেজাউল করিম রাজুসহ ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *