নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে ত্রাণ বিতরণ

মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নদী ভাঙন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া ও খতিয়া এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহসম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের এই দিনে কিছু স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যকে নির্মম ভাবে হত্যা করেন। কিন্ত দেশনেত্রী শেখ হাসিনা ও তার বোন দেশের বাইরে থাকায় প্রাণে বেচে যান। তিনি আরো বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৫ এর পর থেকে দেশি বিদেশী অপশক্তি তাকে বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সাহসী এই নেত্রী, তার পরেও বসে নেই। দিন রাত দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

এসময় ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, সেলিম খান, মৎস্যজীবীলীগের সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক রমজান আলী, মাহতাব হোসেন জুয়েল, জেলা দক্ষিন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, কলেজ শাখার সাবেক সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *