নবাবগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের শোক সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ৮ জুন সোমবার ৭৯ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তৈয়ব আহমেদ কলাকোপা ইউনিয়ন পরিষদের ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত একটানা ৩৯ বছর জনতার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সীমিত পরিসরে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পরিষদের কর্তৃপক্ষ। হাফেজ মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে শোক সভা পরিচালনা করেন বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়ায় অংশগ্রহণ করেন নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার সুপাররেন্টন্ড মো. আহমদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন মিলন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শোয়ায়েব মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল আজিজসহ পরিষদের সকল সদস্য ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *